‘পাওনা ৩০ না ১৮৫’ নিয়ে বিরোধ, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে মুদি দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়েশ্বর গ্রামের জালাল মিয়ার মুদি দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করেন একই গ্রামের রসম আলী। সোমবার দুপুরে দোকানদার জালাল মিয়া পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ব্যবসায়ী জালালের দাবি, তিনি রসম আলীর কাছে ১৮৫ টাকা পান। অন্যদিকে ক্রেতা রসম আলীর দাবি, তার কাছে পাওনা মাত্র ৩০ টাকা।

‘পাওনা ৩০ না ১৮৫’ নিয়ে বিরোধ, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশত

মাত্র ১৫৫ টাকার ব্যবধান নিয়ে শুরু হওয়া এই বিতর্ক মুহূর্তেই দুই পক্ষের গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ দুই ঘণ্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।