ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাস চলাকালীন খসে পড়লো ছাদের পলেস্তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩০ মার্চ ২০২৬
ক্লাস চলাকালীন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্লাস চলাকালীন খসে পড়েছে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা। তবে খসে পড়া পলেস্তারা শ্রেণি কক্ষের খালি জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলাকালীন ঘটনাটি ঘটে। ছাদ থেকে বড় আকারের পলেস্তারার একটি অংশ খসে মেঝেতে পড়ে। এসময় বিকট শব্দ হলে সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে শিক্ষার্থীদের অন্য ক্লাসে সরিয়ে নেওয়া হয়।

মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, ঝুঁকি নিয়েই ভবনটিতে ক্লাস করানো হতো। আজ ভবনের একটি কক্ষে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। তবে এটি কারও ওপর পড়েনি। আমরা শিক্ষার্থীদের সরিয়ে অন্যত্র ক্লাস করিয়েছি।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।