টাঙ্গাইলে এক হাজার লিটার ডিজেল উদ্ধার, সরকারি মূল্যে বিক্রি
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পালিমা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ডিজেলের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে ইউএনও খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করা হয়। পরে তা জনমম্মুখে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন পরিবহনে সরকারি মূল্য বিক্রি করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম