২৩ বছর পর মাগুরায় রেড ক্রিসেন্টের নির্বাচন
দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এ নির্বাচনে। এতে একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) মাগুরা অডিটোরিয়ামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আহম্মেদ হোসেন, সেক্রেটারি হিসেবে মো. মাসুদ হাসান কিজিল বিজয়ী হয়েছেন।

নির্বাচিত কার্যনির্বাহ সদস্যরা হলেন- সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক, শিকদার মনজুরুল।
প্রধান নির্বাচন কমিশন পরিচালনায় ছিলেন মো. ইলিয়াসুর রহমান সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি ফলাফল ঘোষণা করেন। পরে বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে দেন সমর্থকরা।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এমএন/এএসএম