কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. সাগর মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক-পাচাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোকনুজ্জামান মানু/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।