ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৫ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বাবা প্রয়াত ইউপি সদস্য মোহাম্মদ আলী গাজী। জাহাঙ্গীর হোসেন স্ত্রী, তিন শিশুপুত্র, তিন ভাই, তিন বোন, মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসেন কোটালীপাড়ার মাঝবাড়ি ভূমি অফিসে দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকাল ৮টায় ফেরধরা স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমএমএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।