৪ হাজার টাকার চার্জার ফ্যান ৭ হাজারে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। ব্যবসায়ীরা এ চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১শ’ টাকা ক্রয়মূল্যের ফ্যান বিক্রি করেছে ৭ হাজার ৪শ’ টাকায়। অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করায় মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানের প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।