কুমিল্লা

ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে। রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) বদিউল আলম সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ২০২১ সালের ২০ মে বুড়িচংয়ের ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে প্যাঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখেন। এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের মা পারভিন বেগম বলেন, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।