সুনামগঞ্জে আবার বৃষ্টি-বজ্রপাত, ধান নিয়ে দুর্ভোগে কৃষকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ মে ২০২৬

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার (২ মে) ভোর থেকে সুনামগঞ্জে আবারো বৃষ্টি শুরু হয়েছে। এতে একদিকে যেমন নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ধান শুকাতে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি বৃষ্টির মধ্যেই অধিকাংশ হাওরের ধান কেটে ঘরে তোলার প্রাণপণ চেষ্টা করছেন তারা।

শনির হাওরে কৃষক রফিক মিয়া বলেন, এই বছর ধান ঘরে তুলতে পারব কি না জানি না। দুই দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও আবারো সেই বৃষ্টি শুরু।

মাটিয়ান হাওরের কৃষক আজাদ মিয়া বলেন, ভোর থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। নদীর পানি বাড়ছে, তাই বজ্রপাতে প্রাণহানি হতে পারে জেনেও ধান কেটে ঘরে তোলার প্রাণপণ চেষ্টা করছি।

সুনামগঞ্জে আবার বৃষ্টি-বজ্রপাত, ধান নিয়ে দুর্ভোগে কৃষকরা

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকালে সুরমা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.৪৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকে আগামী কয়েক দিন সুনামগঞ্জ অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই হাওরের পাকা ধান দ্রুত কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ।

সুনামগঞ্জে আবার বৃষ্টি-বজ্রপাত, ধান নিয়ে দুর্ভোগে কৃষকরা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, এরই মধ্যে সুনামগঞ্জে ৫৯% ধান কর্তন করে ঘরে তুলেছেন কৃষকরা।

এদিকে ভারি বৃষ্টিপাতে জেলার অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২০ হাজার হেক্টরের উপর ধান তলিয়ে গেছে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।