মৌলভীবাজারে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১৬০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
শনিবার (০২ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস থেকে এ বিষয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
মো. আনিসুর রহমান আরও জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এম ইসলাম/এফএ/এমএস