দৌলত‌দিয়ায় সোয়া লাখে বি‌ক্রি হলো ৩ কাত‌ল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৩ মে ২০২৬

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকৃ‌তির ৩‌টি কাতল মাছ দৌলত‌দিয়ায় ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হ‌য়েছে।

রোববার (৩ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সি‌লে‌টে বসবাসরত এক লন্ডন প্রবাসী মাছ ৩টি কি‌নে নেন।

এর আগে সকা‌লে রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার মাছ বাজা‌রের আড়‌তে উন্মুক্ত নিলামের মাধ‌্যমে মোহন মন্ড‌লের আড়ত থেকে ২৫ কে‌জি ওজ‌নের কাতল‌টি ২১০০ এবং রেজাউল মন্ড‌লের আড়ত থে‌কে ২০ কে‌জির কাতলটি ১৭০০ ও ১৮ কে‌জির কাতলটি ১৪০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা‌ গে‌ছে, শ‌নিবার শেষ রা‌তে বাবু, আরিফ ও এরশাদ হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থা‌নে জাল ফেললে ৩ জ‌নের জা‌লে বিশাল আকৃ‌তির ৩টি কাতল মাছ আটকা প‌ড়ে। সকা‌লে বিক্রির জন‌্য মাছ‌গু‌লো দৌলত‌দিয়া মাছ বাজা‌রের এনে ওজন ক‌রে দে‌খেন বাবু হলদা‌রের জালে ধরা পড়া মাছ‌টির ওজন ২৫ কে‌জি, আরিফ হলদা‌রের জা‌লে ধরা পড়া‌ মাছের ওজন ২০ কে‌জি ও এরশাদ হলদা‌রের জা‌লে ধরা পড়া মাছ‌টির ওজন ১৮ কে‌জি। এসময় মাছগু‌লো একনজর দেখ‌তে ভিড় ক‌রেন উৎসুক ও স্থানীয়রা। প‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২৫ কে‌জির কাতল ৫৫ হাজার, ২০ কে‌জির কাতল ৩৬ হাজার ও ১৮ কে‌জির কাতল ২৫ হাজার ২০০ টাকায় মোট ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বি‌ক্রি হয়।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলা‌মে কাতল মাছ ৩‌টি কিনে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ১০০ টাকা লা‌ভে সি‌লে‌টের এক লন্ডন প্রবাসীর কা‌ছে বিক্রি ক‌রে‌ছি। ৩টি মাছ তি‌নি একাই কি‌নে‌ছেন। তি‌নি মা‌ছের ভি‌ডিও দে‌খে মাছগু‌লো কি‌নে‌ছেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।