রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ মে ২০২৬
আহ্বায়ক রাকিন রাইহান রবীন (বামে) ও সদস্যসচিব ইমদাদুল হক লিমন

জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক ও ইমদাদুল হক লিমনকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।