আমি অরিজিনাল জাত কৃষক: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৫ মে ২০২৬

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকরা ধান কাটছে দেখে এলাম, আমাকে ক্ষেতে নামালে দেখবেন আমিও কারো থেকে কম না। আমি অরিজিনাল জাত কৃষক।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। ফলে অতিবৃষ্টিতে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারী কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ সঠিক ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তা পায়।

মন্ত্রী বলেন, হাওরর কৃষকেরা আগাম ধান চাষ করতে পারে সেই দিকেও সরকারের নজর রয়েছে। পাশাপাশি কৃষকরা যেন প্রতিবছর ধান উৎপাদন বাড়াতে পারে সেই সহযোগিতাও করা হবে। এক কথায় দেশের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।

লিপসন আহমেদ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।