ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: সেই শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:১২ এএম, ০৬ মে ২০২৬

নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে নেত্রকোনা পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হবে।

গ্রেফতার মাদরাসা শিক্ষক নেত্রকোনার মদনে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে শিক্ষক আমান উল্লাহ সাগরকে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেফতার করে। আজ দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত ২৩ এপ্রিল রাতে মদন থানায় আমান উল্লাহ সাগর ও তার ভাইকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

জানা যায়, ওই মাদরাসা ছাত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদরাসার শিক্ষক আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে মামলা করেন।

শিশুটিকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ২৩ এপ্রিল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।