ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শব্দে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৭ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে মোছা. ছুলেমা (১২) নামে কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছুলেমা ওই গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে এবং স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই ছুলেমা গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হওয়ায় এ ঘটনায় কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।