গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ মে ২০২৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. হাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।

ড. হাফিজুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গাজীপুর -৬ সংসদীয় আসনের জন্য সংসদ সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে গাজীপুর ৬ আসন কার্যকর না থাকায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হলো।

দল থেকে মেয়র প্রার্থী ঘোষণার পর ড. হাফিজুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হবে আমার অগ্রাধিকার। গাজীপুরকে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই প্রধান লক্ষ্য।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।