বাড়ির উঠানেই বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৮ মে ২০২৬
ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধান ও খড় উঠানোর কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের সাবিতগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ করে হালকা বৃষ্টি শুরু হয়। সৌরভ বাড়ির উঠানে ধান ও খড় জড়ানোর কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় সৌরভ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।