প্রকাশ্যে ধূমপান করে ফেসবুকে প্রচার, কলেজছাত্র বহিষ্কার
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করায় এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন সই করা নোটিশে বিষয়টি জানানো হয়।
কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন জাগো নিউজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতিবছর এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’
এম মাঈন উদ্দিন/এসআর/এমএস