বগুড়ায় ‘আমরা জুলাই যোদ্ধা’র ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি
বগুড়ায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই নতুন কমিটির অনুমোদন দেয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটিতে মো. জুলফিকার আলমকে আহ্বায়ক এবং মো. শাহাদত হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. কল্লোল এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. বিপ্লব মিয়া দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. সোহান ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. নাহিদ হাসান নান্নু, মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মারুফ সরকার, মো. নাছির উদ্দিন ও মো. মাহমুদুল হাসান।
সংগঠন সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের চেতনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্যসমূহ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কাজ করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যের এই কমিটিতে জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সংগঠক ও কর্মীদের স্থান দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. বিপ্লব মিয়া বলেন, নতুন এই কমিটির মাধ্যমে বগুড়ায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কমিটির অনুমোদন পত্রে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এফএ/এমএস