চেক জালিয়াতির মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১০ মে ২০২৬

জামালপুরে চেক জালিয়াতির মামলায় জামায়াতে ইসলামীর এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকালে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হারুনুর রশীদ জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি। চার বছর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন জামায়াতের ওই নেতা। সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় জামালপুরের আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। এ মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ পরিশোধ এবং ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বিষয়ে জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় চার বছর আগে হারুনুর রাশিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার রুকন পদও বাতিল করা হয়। বর্তমানে তার সঙ্গে সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।