ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়েছে গাছ, যানচলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৩ মে ২০২৬
মহাসড়কে গাছ ভেঙে পড়ায় এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে

পাবনায় ঝড়-বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে অন্তত ১২টি গাছ ভেঙে পড়েছে। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ২টার পর ঝড়ে এ ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়েছে গাছ, যানচলাচল ব্যাহত

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, দুপুর ২টার পর হঠাৎ ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা পর্যন্ত বিভিন্ন জায়গায় অন্তত ১২টি গাছ ভেঙে রাস্তায় পড়ে। এতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় ঝড়ে গাছ ভেঙে রাস্তায় পড়েছে বলে খবর পেয়েছি। এর বাইরে কোথাও পড়েছে বলে জানা নেই।’

ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়েছে গাছ, যানচলাচল ব্যাহত

তিনি আরও বলেন, ‘কুচিয়ামোড়ায় দুই পাশে এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। শিগগির যান চলাচলের উপযোগী করা হবে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।