শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসময় তিনি আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এএসএম