রংপুর সিটিতে জামায়াতের প্রার্থী আজম খান
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
এসময় শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম যখনই শুরু হোক, প্রস্তুতি আমরা এখন থেকেই নেওয়া শুরু করেছি। আপনাদের এই সম্মানিত নগর, আপনাদের এই প্রিয় মুখ, আপনাদের প্রিয়জন, রংপুর মহানগর আমির এটিএম আজম খানকে আমরা আগামীতে ইনশাআল্লাহ মেয়র হিসেবে নির্বাচনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রথমে এটিএম আজম খানের নাম ঘোষণা করা হয়। পরে জোটগত কারণে আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিলে সেখানে প্রার্থী হন আখতার হোসেন।
জিতু কবীর/এসআর/এএসএম