ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৬ মে ২০২৬

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে ‘ইয়োগা রানআপ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভারতীয় হাইকমিশন ও পঞ্চগড় জেলা পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতীয় সহকারী হাইকমিশনের রাজশাহী অঞ্চলের সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সিফাত-ই-রাব্বানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ

বক্তারা শারীরিক সুস্থতা নিশ্চিতে সবাইকে যোগব্যায়াম করার আহ্বান জানান। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগব্যায়াম প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিদিন অন্তত তিনবার না হলেও যেন অন্তত একবার আমরা ইয়োগা করি। যার যেটুকু সময় পাওয়া যায় দলগতভাবে, পারিবারিকভাবে, সন্তানদের সমন্বয়ে কিংবা এককভাবে ঘরের বারান্দায় বা সুন্দর কোনো নিরিবিলি জায়গায় আমরা যদি এটি করতে পারি, তবে আমার বিশ্বাস আমরা নিজেদের অনেক ইতিবাচক পরিবর্তন করতে পারবো।

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘ইয়োগা এখন বিশ্বের অনেক দেশে প্রচলিত হয়েছে। সবাই এই ব্যায়ামের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করছে। সবারই উচিত ইয়োগা করা।’

পরে তিনি বাংলাদেশের নাগরিকদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সফিকুল আলম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।