লক্ষ্মীপুরে নকল করায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৭ মে ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ মে) পরীক্ষা চলাকালীন উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষকরা জানান, আজ ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে এক পরীক্ষার্থী নকল বের করে লিখছিল। ঘটনাটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়ে। তবে সে নকলের বিষয়ে অস্বীকার করে। পরে তল্লাশি করলে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।

‎কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বলেন, নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।