বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৯ মে ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে এক নারীর সঙ্গে অসদাচরণ ও ইভটিজিং করেন রাসেল। পরে ঘটনাস্থলে পুলিশসহ উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এসময় অভিযুক্ত রাসেল দোষ স্বীকার করলে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।