কুমিল্লায় রোববার অর্ধ দিবস হরতাল


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২১ জুলাই ২০১৬
ফাইল ছবি

কুমিল্লায় আগামী রোববার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদল। অর্থপাচার মামলার আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার মুঠোফোনে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে অর্থপাচার মামলার আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।