কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ ২০২৬

কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে কুমিল্লায় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নগরীর তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এ জরিমানা আদায় করেন।

এ সময় উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন ও মেসার্স ইষ্টার্ণ সিএনজি ফিলিং স্টেশনেও অভিযান অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, অভিযানকালে তেলের মজুতের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পরিমাপে কম দেওয়াসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ক্রেতাদের পণ্য সরবরাহ না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।