মেয়র আইভীর শেষ বাজেট ঘোষণা


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৭ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের ৫ বছর মেয়াদের শেষ বাজেট ২০১৬-২০১৭ অর্থ বছরের ৬শ’ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত চার বছরের বাজেট পরিসংখ্যানে এ বাজেট সবচেয়ে বেশি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বাজেট ঘোষণার পর মেয়র আইভী সুধি সমাজ ও বিভিন্ন পেশাজীবী মানুষের প্রশ্নের জবাব দেন।

Narayanganj

বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওবায়েদউল্লাহ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিবসহ কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মেয়রের শেষ বাজেটে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত চার বছরের বাজেট পরিসংখ্যানে এ বাজেট সবচেয়ে বেশি। কারণ সবশেষ ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪শ’ ৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরের তুলনায় গত বাজেট ছিল প্রায় ৬৪ কোটি টাকা বেশি। সে হিসেবে ২০১৫-২০১৬ অর্থ বছরের তুলনায় ২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের পরিমাণ বাড়ছে ১শ’ ২২ কোটি টাকার মতো।

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।