মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০২ পিএম, ০২ আগস্ট ২০১৬

কুমিল্লায় মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শান্তিরবাজারে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দীন ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার শান্তিরবাজারে বিকেল ৫টার দিকে ভিআইপি সেলুনের সামনে মাদকাসক্ত ভাই মানিক তার সহোদর মাইনুদ্দীনকে গলায় অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব জানান, মাদকাসক্ত ভাইয়ের হাতে মাইনুদ্দীন নামে এক যুবক খুন হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক মানিককে আটক করা হয়েছে। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।