নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৮ মার্চ ২০২৬
বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি- পিএমও ফেসবুক পেজ থেকে সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অন্তত ৫৫ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল 
স্বাধীনতার ৫৫ বছর পর অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল 

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

jagonews24.com

বৈঠকে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।