কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৫ আগস্ট ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে মো. রামিন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরন।

উদ্ধারকৃত যুবক ওই ইউনিয়নের ভিডি বাঘুন গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঁঠ মিস্ত্রী ছিলেন।  

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মল্লিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে স্থানীয়রা রামিনের নিজ বাড়ির প্রায় দুইশ গজ দূরে একটি টেকে গাছের সঙ্গে প্লাস্টিকের পানির পাইপ দিয়ে গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় রামিনের মরদেহ দেখতে পায়।

বিকেলে খবর পেয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, তার শরীরের বিভিন্ন স্থানে লিলা-ফুলা-শিলা জখম রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।        
 
আব্দুর রহমান আরমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।