রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭ রোগী
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা সাতজন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে দিনাজপুর জেলার তিনজন ও পঞ্চগড় জেলায় চারজন। তারা হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
রংপুর বিভাগের হামের উপসর্গ থাকা কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও তিনি জানান।
জিতু কবীর/এমএন/এমএস