চকরিয়ায় সাপের দংশনে নারীর মৃত্যু
কক্সবাজার জেলার চকরিয়ায় বাড়ির উঠানে বিষাক্ত সাপের দংশনে শাহেনা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। শাহেনা বেগম চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জহির পাড়া এলাকার মৃত বশর মিয়ার স্ত্রী ও একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিমের মা।
ঘটনার সত্যতা নিশ্চিত লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার জানান, শনিবার সকালে বাড়ির উঠানে ঝোঁপ-জঙ্গল পরিষ্কার করে শিমের বীজ রোপণ করছিলেন শাহেনা বেগম। এ সময় মাটির গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে তার হাতে দংশন করে। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সায়ীদ আলমগীর/এএম/এমএস