বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
উপহারের অকটেন হাতে বর/ছবি-সংগৃহীত

বিশ্বে যখন জ্বালানি তেল সংকট, ঠিক সেই সময়ে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের কুলাউড়ার এক যুবক ও তার বন্ধুরা। প্রচলিত উপহারের বদলে দুই লিটার অকটেন উপহার দিয়েছেন তারা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে দুই লিটার অকটেন উপহার দেন মাসুমসহ তার বন্ধুরা।

বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

এ বিষয়ে মাসুম বলেন, ‌‘বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।’

এম ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।