চকরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের উপজেলার ইলিশিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শরীরের আঘাতের চিহৃ থাকায় ধারণা করা হচ্ছে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে দেয়া হয়েছে।
বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মোহাম্মদ ইসমাইল জানান, শনিবার পুলিশের একটিদল টহল দেয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তা উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খান বলেন, অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
সায়ীদ আলমগীর/আরএস