বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৭ আগস্ট ২০১৬

দেশকে সবুজ অরণ্যে পরিণত করার লক্ষ্যে প্রত্যেককে বছরে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোববার বিকেলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। সেখানে যত বেশি বৃক্ষ সেখানে তত বেশি বৃষ্টি। আমাদের বসতবাড়ির আশে-পাশের খোলা জায়গায় বেশি পরিমাণে গাছ লাগালে পরিবারের উর্পাজনের পথ যেমন সুগম হবে তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী ফলদ বৃক্ষমেলার র্যা লিতে অংশগ্রহণ করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ বৃক্ষরোপন করেন।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।