কুমিল্লায় ২৭ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৯ আগস্ট ২০১৬

কুমিল্লা জেলার ৫ উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

জানা যায়, জেলার বুড়িচং, মুরাদনগর, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামসহ নবনির্বাচিত ২৭ ইউপির চেয়ারম্যানরা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মামুনুর রশীদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল জাহিদ পাবেল প্রমুখ।

মো. কামাল উদ্দিন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।