গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় খাজা আহমেদ (৩৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ের হেলাল কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খাজা আহমেদ শরিয়তপুরের পালং উপজেলার কুয়ারপুর গ্রামের আব্দুল খালেক খানের ছেলে। তিনি ভোগড়া বাইপাস এলাকার মার্সেন্ড পোশাক কারখানায় চাকরি করতেন।

নাওজের হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন খান জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে খাজা আহমেদ গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।