গাজীপুরে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চায়না টেক্সটাইল মিল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুর দেড়টায় বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।