না.গঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর উপজেলায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৃথকস্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদের মধ্যে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধকে নদী থেকে উদ্ধার করা হয়। অপরজন মমিনুল ইসলাম (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  
বিকেলে বন্দর উপজেলার হালুয়াপাড়াস্থ একটি খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত ওই বৃদ্ধকে হত্যার পর মরদেহ গুম করার জন্য দুর্বৃত্তরা উপজেলার ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আহসানউল্লাহ চৌধুরী জানান।

অপরদিকে, ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মমিনুল ইসলাম (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার উত্তর সেহাচর তক্করমাঠ এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম ওই এলাকার দিনমজুর সালাম মিয়ার ছেলে।

শাহাদত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।