সমাজ গঠনে তথ্য বিজ্ঞানীরাই হবে কারিগর


প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ বলেছেন, বর্তমান যুগে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে ডিগ্রিধারীরাই হবেন জ্ঞাননির্ভর সমাজ গঠনের আসল কারিগর। কেবল সনদ প্রাপ্তি নয়, দেশের উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিশেষ কোর্স দেশের প্রচুর সংখ্যক তথ্য বিজ্ঞানীর চাহিদা পূরণে অবদান রাখবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।