মারা গেছেন দগ্ধ ট্রাকচালক রশীদ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালক আবদুর রশীদ মারা গেছেন। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।
হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে প্রধান ডা. মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পেট্রলবোমার আগুনে শ্বাসনালীসহ তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়ে গত দুদিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেলেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে চিরিরবন্দর উপজেলায় ২৪ জানুয়ারি রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা হামলায় ট্রাকচালক আবদুর রশীদ অগ্নিদগ্ধ হন।
এসআই/বিএ