ফতুল্লায় পাঁচ মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড


প্রকাশিত: ১২:১০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- ফতুল্লার দাপা শিহাচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীনের স্ত্রী লাকি (৩২) তার ছেলে রবিন (১৮) লাকির মা রুমি (৫৫) মহসিন (৩৫) তার স্ত্রী লিপি (৩০)।

এ দিকে এর আগে ফতুল্লার দাপা শিহাচর হতে এলাকাবাসী ইয়াবা ও গাজাসহ ৫ জনকে আটক করে তাদের পুলিশে সোর্পদ করেন।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, শুক্রবার বিকেলে দাপা শিহাচর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি মাদক বিরোধী সভা করেছেন। সভার পর মাদক ব্যবসায়ী শাহীনের পরিবারের লোকজন ও মহসিন স্থানীয় লোকজনের উপর ফুসে উঠে। পরে স্থানীয় লোকজন তাদের মাদকসহ আটক করে থানায় খবর দেয়। এরপর এএসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারের ৫ জনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

শাহাদাত হোসেন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।