সহিংসতার বিরুদ্ধে জামালপুরে পেশাজীবীদের মানববন্ধন
দেশব্যাপী সহিংসতা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন করেছেন জামালপুরের সর্বস্তরের পেশাজীবীরা। বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপি শহরের ৬টি পয়েন্টে ৫০টি পেশাজীবী সংগঠন এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজকর্মী সৈয়দ আতিকুর রহমান ছানা, এফবিসিসিআই’র পরিচালক ও জামালপুর চেম্বারের সভাপতি রেজাউল করিম রেজনু, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, চেম্বার সহ-সভাপতি ইকরামুল হক নবীণ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, সাধারণ সম্পাদক এম. সুলতান আলম, সাংবাদিক উৎপল কান্তিধর, বজলুর রহমান, উদীচীর সভাপতি আবুল হাসনাত তালুকদার প্রমুখ।
এএ/পিআর