ঈদের আগে যানজট থাকছে না


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

ঈদের আগে আর যানজট থাকছে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজটমুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশ নিয়োজিত রাখা হয়েছে। যানজট নিরসনে দিন-রাত কাজ করবে তারা।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, সারাদেশে উগ্রবাদের হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না, তাই প্রতিটি ঈদগাহ মাঠসহ বিশেষ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবজু উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আলিবুল ইসলাম, ভুলতা ফ্লাইওভার প্রকল্প পরিচালক রিয়াজুল ইসলাম, রূপগঞ্জ থানা পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন প্রমুখ।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।