যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রুব্বান (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রুব্বান উপজেলার রাজাপুর গ্রামের জহুর ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুব্বান বাড়ির পেছনে গরু আনতে যান। গরু ছুটে গিয়ে বৈদ্যুতিক মিটারে ধাক্কা দিলে তার ছিড়ে যায়। এ সময় তিনি তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।