টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকালে বিক্ষোভ করেছেন।

শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গির বিসিক এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানার শ্রমিকদের চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষর বিহীন একটি বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় এবং প্রতিষ্ঠানটির গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়। তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ পাওনা বেতন না দিয়ে কারখানাটি বন্ধের ঘোষণা দেয়।

পরে শ্রমিকরা আজ সকালে কর্মস্থলে গেলে কারখানার ফটকে তালা দেখতে পান। এসময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনেই বিক্ষোভ শুরু করে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।