কুমিল্লায় ফেনসিডিলসহ গ্রেফতার ১২


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় ফেনসিডিলসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দ্বীন মোহাম্মদ (২৭), কবির হোসেন (২৮), সাদ্দাম হোসেন (২০), ফারুক হোসেন (২৫), সাইফুল ইসলাম (২৬), কবির হোসেন (২০), শাহ আলম (৩৫), আজাদ হোসেন (২০), জামাল (২৭), মোরশেদ আলম (২৮), মিজানুর রহমান (২৪) ও হাসান (২০)।

জানা যায়, ভারত থেকে আনা ফেনসিডিল সুয়াগাজী এলাকা দিয়ে পাচার করা হচ্ছে-এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ৭০০ বোতল ফেনসিডিলসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।