ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিয়ে বাড়ি ফিরতে মানুষের ঢল নেমেছে। মহাসড়কে অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই। এতে স্বতিতেই ফিরছে ঘরমুখো মানুষ। তবে মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নিরসনে জেলা পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও যানজট নিরসনে কাজ করছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পর্যন্ত মহাসড়কে বিভিন্নস্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ

পুলিশ জানায়, সোমবার বিকেলে সরকার ছুটি হয়েছে। এতে মহাসড়ক বাড়ছে যানবাহনের চাপ এছাড়া গার্মেন্টসের ছুটি হলে মহাসড়কে চাপ আরো বাড়বে। তবে এখন পর্যন্ত মহাসড়কে ধীরগতি কিংবা যানজটের সৃষ্টি হয়নি।

এদিকে ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে। মহাসড়কে ৩টি শিফটে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, আশা করছি মহাসড়কে যানজট হব না। যানজট হলে তা নিরসনে আমাদের প্রস্তুতি রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।